০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস উদযাপন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১০২০৮ বার দেখা হয়েছে

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।মঙ্গলবার (১৬ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আইসিএসবি’র সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক সংস্থার বিধি-অনুবর্তিতা নিশ্চিতকরণ, নৈতিক ব্যবসা পরিচালনা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।

পরে সন্ধ্যায় আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও কর্পোরেট নির্বাহীদের অংশগ্রহণে আয়োজিত এই উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয়।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস উদযাপন

আপডেট: ০৩:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬