০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০২১০ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলোজিস ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪টাকা ১২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম), সভার তারিখ, সময়, স্থান এবং রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে। তবে এ বিষয়ে উচ্চ আদালতের (হাইকোর্ট) সম্মতি পাওয়ার পর বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
ঢাকা/এআরআমরা টেকনোলজিসে



































