০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাল শুরু হচ্ছে ওয়েব কোটসের লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ১০৫৭৭ বার দেখা হয়েছে

ওয়েব কোটস পিএলসি

কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করে পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওয়েব কোটস পিএলসির শেয়ার লেনদেনে শুরু হবে আগামীকাল সোমবার (১১ মার্চ)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ওয়েব কোটসে ট্রেডিং কোড হলো- ‘WEBCOATS’। ডিএসইতে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ৭৯০০১।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহবান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী ওয়েব কোটস পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করে।

কিউআইওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কাল শুরু হচ্ছে ওয়েব কোটসের লেনদেন

আপডেট: ০১:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪