০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১০২১৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ ডিসেম্বর) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস লিমিটেড, ইনটেক, একমি পেস্টিসাইড, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

আপডেট: ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫