০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে পুনরায় শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০১৯১ বার দেখা হয়েছে

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর মধ্যস্থতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর)-এর ওপর আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে গত ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন পুনরায় শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) ডিবিএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের একমাত্র কোম্পানি হিসেবে ২০০৪ সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় গত ২ জানুয়ারি ২০২৬ থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন স্থগিত ছিল।

লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং ওই সময়ের মধ্যে স্থগিতাদেশের কারণ দূর না হলে তালিকাভুক্তি বাতিল (ডি-লিস্টিং) হতে পারে। সে অনুযায়ী আগামী ২ জুলাই ছিল এ বিষয়ে নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এ অবস্থায় বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর ডি-লিস্টিং ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়।

ডিবিএর এ উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। এর ফলে কোম্পানিটির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হয় এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করে ২৬ জুন থেকে জিডিআরের লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয়।

ডিবিএ মনে করছে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএর পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের অন্যান্য কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিবিএ আশা প্রকাশ করেছে, দেশের পুঁজিবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিশেষ গুরুত্ব দেবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে পুনরায় শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন

আপডেট: ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬