১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
দরপতনের তালিকায় শীর্ষে মেট্রো স্পিনিং
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১০১৮৭ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ২ দশমিক ০৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এসবিএসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে কমেছে ৩ দশমিক ৮৮ শতাংশ।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, মার্কেন্টাইল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, জি কিউ বলপেন, অ্যাপেক্স স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল এবং আনলিমা ইয়ার্ন।
ঢাকা/এআর



































