০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

নারী উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার তহবিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৫২৭ বার দেখা হয়েছে

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য গঠিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে নাম দেওয়া হয়েছে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’। পাশাপাশি বাড়ানো হয়েছে তহবিলের আকার। দেড় হাজার কোটি থেকে বাড়িয়ে তহবিলের আকার তিন হাজার কোটি টাকাতে উন্নীত করা হয়েছে।

আজ রোববার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করে ‘নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ হিসেবে নামকরণ করা হলো। পাশাপাশি ওই তহবিলের পরিমাণ এক হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হলো।

আরও পড়ুন: ২৩ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৭৯ কোটি ডলার

এই সার্কুলার ও সার্কুলার লেটারসহ নারী উদ্যোক্তাদেরকে বিতরণ করা ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সংক্রান্ত ১৭ আগস্ট ২০২১ তারিখের এসএমইএসপিডি সার্কুলার নং-০৮ এবং একই বিষয়ে ২০ জুন ২০২২ তারিখের এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২ এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নারী উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার তহবিল

আপডেট: ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩