০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
নিটল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১০২৩৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘নিটল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ১১ ডিসেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এসএইচ
































