০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিনিয়োগকারীদের হতাশ করল বিডি থাই অ্যালুমিনিয়াম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১০২৩৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

রোববার (২৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ২ টাকা ১ পয়সা। এর আগের বছর লোকসান হয়েছিল ৮৫ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩২ পয়সা, আগের অর্থবছর যা ছিল মাইনাস ৯৬ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিনিয়োগকারীদের হতাশ করল বিডি থাই অ্যালুমিনিয়াম

আপডেট: ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫