লাভেলোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৬:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১০৭৪৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছিল ৩২ পয়সা।
আরও পড়ুন: ‘জেড ক্যাটাগরি’ নিয়ে নতুন সিদ্ধান্ত বিএসইসির
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ১ টাকা ৬৮ পয়সা যা গত বছরে ছিল ৯৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































