লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- আপডেট: ০৩:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১০২২৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ১৮ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড , ইনটেক লি: , রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড , একমি পেস্টিসাইড লিমিটেড , সোনালীপেপারঅ্যান্ডবোর্ডমিলস লি:, মন্নু ফেব্রিক্স লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
ঢাকা/এসএইচ

































