০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

২৮৭ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৫ বার দেখা হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৭ কোটি ৬৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৭টি কোম্পানির, বিপরীতে ৫৩ কোম্পানির দর কমেছে। আর ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২৮৭ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

আপডেট: ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫