০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
গুলশানে জমি কিনবে এমটিবি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
ঢাকার গুলশান এলাকায় করপোরেট হেড অফিস নির্মাণের লক্ষ্যে জমি কেনার অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএসসি (এমটিবি)।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গুলশান-১২১২ এলাকার গুলশান এভিনিউয়ের রোড নং–১১৩, বাড়ি নং–১১০-এ অবস্থিত ১ বিঘা বা ২০ কাঠা জমি ক্রয় করবে এমটিবি। এই জমিতে ব্যাংকটির নতুন করপোরেট হেড অফিস নির্মাণ করা হবে।
এর আগে একই উদ্দেশ্যে ঢাকার বেরা এলাকায় ৬০ কাঠা বা ৩ বিঘা জমি কেনার একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করেছিল এমটিবি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রস্তাবটি অনুমোদন না দেওয়ায় তা বাতিল করা হয়। পরবর্তীতে নতুন করে গুলশান এলাকায় জমি কেনার প্রস্তাব গ্রহণ করা হয় এবং সেটির অনুমোদন মিলেছে।
ঢাকা/আরএইচ



































