রিং শাইনের লোকসান বেড়েছে
- আপডেট: ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। গত বছর একই সময়ে ৫৫ পয়সা লোকসান ছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১ টাকা ৪১ পয়সা।
আরও পড়ুন: রমজান মাসে ব্যাংক ও পুঁজিবাজারে নতুন সময়সূচি কার্যকর
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৫০ পয়সা।
ঢাকা/এসএইচ






































