০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

লুব-রেফের ইপিএস বেড়েছে ৭০০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ১০৬০০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭০০ শতাংশ বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: আনোয়ার গ্যালভানাইজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গতবছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৩২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫২ পয়সা। গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৪৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লুব-রেফের ইপিএস বেড়েছে ৭০০ শতাংশ

আপডেট: ০৮:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫