০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের সতর্কতা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১০১৮৯ বার দেখা হয়েছে

সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রোববার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকেজ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের সতর্কতা

আপডেট: ১২:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬