০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

আমানতের নিরাপত্তা নিশ্চিতে গ্রাহক ফোরামের চার দফা দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১০১৯২ বার দেখা হয়েছে

ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিচারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

রোববার (২৪ মে) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংক পরিচালনা ও নিয়োগ কার্যক্রমে রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম বন্ধের দাবি জানান তারা।

কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।২. দলীয় বিবেচনায় এবং বেআইনি উপায়ে নিয়োগ বন্ধ করতে হবে। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ নিশ্চিত করতে হবে।৩. এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে।৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আমানতের নিরাপত্তা নিশ্চিতে গ্রাহক ফোরামের চার দফা দাবি

আপডেট: ০৬:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬