০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসিকে অভিনন্দন ডিবিএর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১০১৭৮ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৯ জুন) ডিবিএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূর করে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গত ৪ মে বিএসইসির কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছিল ডিবিএ। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় একদিকে বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার বা মূল্য নির্ধারণ প্রক্রিয়াও ব্যাহত হচ্ছিল।

ডিবিএর মতে, ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছিল।সংগঠনটি জানায়, তাদের আবেদন এবং বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসইসির নতুন কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে বাজারে দীর্ঘদিনের স্থবিরতা দূর হবে, স্বাভাবিক লেনদেন কার্যক্রম ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে।বিজ্ঞপ্তিতে ডিবিএ আশা প্রকাশ করে, চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে নতুন কমিশন বাজারের স্বার্থে দীর্ঘদিনের বিভিন্ন প্রতিবন্ধকতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিধি-বিধানের প্রয়োজনীয় সংস্কার করবে। একই সঙ্গে একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে অতীতের মতো ভবিষ্যতেও কমিশনের সঙ্গে একযোগে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ডিবিএ।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসিকে অভিনন্দন ডিবিএর

আপডেট: ০২:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬