০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ঢাকা ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১০১৭৭ বার দেখা হয়েছে

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক (স্পন্সর) মো. আব্দুল ওয়াহেদ তার মালিকানাধীন ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানের নামে হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই জানায়, এসব শেয়ার তিনি স্ত্রী জাহেদা ওয়াহেদ খানের অনুকূলে উপহার (গিফট) হিসেবে হস্তান্তর করেছেন। ট্রেডিং সিস্টেমের বাইরে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে এই শেয়ার স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে গত ৭ জুন ২০২৬ তারিখে ডিএসইর মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় মো. আব্দুল ওয়াহেদ তার মালিকানাধীন শেয়ার স্ত্রীকে উপহার হিসেবে হস্তান্তরের অভিপ্রায় প্রকাশ করেছিলেন। সর্বশেষ ঘোষণায় সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ঢাকা ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

আপডেট: ০২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬