০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
হামের উপসর্গে মৃত্যু আরও ৩
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১০১৭৮ বার দেখা হয়েছে
হাম ও এর উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জন শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।
এছাড়া গত ১৫ মার্চ থেকে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন।স্বাস্থ্য অধিদফতর বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।


































