০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৮৩ বার দেখা হয়েছে

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে’ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে আলাদা করে দেয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোটচোর, হাদিকে যারা হত্যা করেছে, দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচনকে যারা বানচাল করতে চায়; তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্টপোষকতা দিচ্ছে ভারত।’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকারকে বিশ্বাস করে না; তাদেরকে যেহেতু আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বাংলেদেশেও ভারতের সেপারেটিস্টদের (বিচ্ছিন্নতাবাদী) আশ্রয়-প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’

ভারত এরই মধ্যে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপডেট: ০২:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫