০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০২৪৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহাজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা।

আগামী ২৪ মে, ২০২৬ বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬