০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো সরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১০৪৩২ বার দেখা হয়েছে

নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণির সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (৩ আগস্ট) এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য এই আদেশ জারি করেছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শুল্ক কমায় প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

যদি যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত কোনো সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের মাধ্যমে তারা কাগজভিত্তিক রিটার্ন দাখিল করতে পারবেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো সরকার

আপডেট: ১১:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫