০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও ভঙ্গুরতা রয়েছে: গভর্নর
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৪০ বার দেখা হয়েছে
বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, গত সময়ে দেশের আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। সেগুলো ঠিক করতে সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ নতুন সরকার এগিয়ে নেবে-এটাই প্রত্যাশা।
বর্তমানে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও এখনও ভঙ্গুরতা রয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এক্ষেত্রে আরও সময় লাগবে।
ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নতুন সরকার উদ্যোগ নেবে। রিজার্ভ চলতি মাসে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। চলতি বছরই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
ঢাকা/এসএইচ




































