০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
অ্যাপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড অনুমোদন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১০২৪৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৬ নভেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বুধবার(২৬ নভেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে কোম্পানীর অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
সভায় কোম্পানীর চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক গোলাম মইন উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ


































