আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন
- আপডেট: ১২:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১০৬৪৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সভাপতি সালমান এফ রহমান (এমপি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ.আর.এম. নজমুস সাকিব, এ্যাডভোকেট রাবেয়া জামালী, সুধাংশু শেখর বিশ্বাস, কামরুন নাহার আহমেদ, মোঃ জাফর ইকবাল, মোঃ গোলাম মোস্তাফা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহ আলম সারওয়ার, প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডল এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।
ডিজিটাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় ২০২২ সালে সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২.৫ শতাংশ স্টক ও ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান আর্থিক বিবরনীর ওপর শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা/টিএ



































