১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আইন লঙ্ঘন করায় রেসকে ৫৫ লাখ টাকা জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

বিনিয়োগ সংক্রান্ত নির্দেশনা বারবার অমান্য করায় দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি’র বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত বন্ড এবং সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির সাম্প্রতিক এক আদেশে জানা গেছে, রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ১১টি মিউচুয়াল ফান্ডের প্রতিটির বিপরীতে ৫ লাখ টাকা করে এই জরিমানা আরোপ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বিএসইসির অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আরো কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

জরিমানার আওতায় আসা ফান্ডগুলোর মধ্যে রয়েছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট ফান্ড।

পুঁজিবাজারের বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতিটি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও’র অন্তত ৩ শতাংশ তালিকাভুক্ত ঋণপত্রে (বন্ড) এবং ১ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা বাধ্যতামূলক। ২০২১ সালে জারি করা এই নির্দেশনা পরিপালনের সময়সীমা কয়েক দফায় বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। তবে, বিএসইসির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পার হলেও রেস পরিচালিত অধিকাংশ ফান্ডেই ৩ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণ হয়নি।

এছাড়া, ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী, বাজারের সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নিজস্ব পোর্টফোলিওর অন্তত ১ শতাংশ ট্রেজারি বন্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা থাকলেও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত কোনো ফান্ডেই তা বাস্তবায়ন করা হয়নি।

তথ্যমতে, ফান্ডগুলোর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনকারী ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) বারবার এই অনিয়মের বিষয়ে সতর্ক করেছিল। ২০২৪-২৫ অর্থবছরে একাধিক ট্রাস্টি কমিটির সভায় ৩ শতাংশ বিনিয়োগের নির্দেশনা মেনে চলার কথা বলা হলেও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট তা পরিপালন করেনি। বারবার নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত বড় অংকের জরিমানার মুখে পড়ল এই সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আইন লঙ্ঘন করায় রেসকে ৫৫ লাখ টাকা জরিমানা

আপডেট: ১০:৫২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬