০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আইফোন হ্যাক থেকে বাঁচতে যে পরামর্শ দিল অ্যাপল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩৮৫ বার দেখা হয়েছে

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের তিনটি নিরাপত্তা ত্রুটি ঠিক করতে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল। আইফোনের জন্য আইওএস এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস অপারেটিং সিস্টেম দ্রুত ১৪.৪ সংস্করণে হালনাগাদের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, হ্যাকাররা হয়তো এরই মধ্যে নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে। আইওএস ও আইপ্যাডওএসের আগের সংস্করণগুলোতে অপারেটিং সিস্টেমের মূল কাঠামো, অর্থাৎ কার্নেলে একটি এবং ওয়েব ব্রাউজার ইঞ্জিন ওয়েবকিটে দুটি ত্রুটি ছিল।

ঝুঁকিতে থাকা ডিভাইসগুলোর মধ্যে রয়েছে- আইফোন ৬এস এবং এর পরবর্তী সংস্করণগুলো, আইপ্যাড এয়ার ২ এবং এর পরবর্তী সংস্করণগুলো, আইপ্যাড মিনি ৪ এবং এর পরবর্তী সংস্করণগুলো, আইপড টাচ (সপ্তম প্রজন্ম) এবং এর পরবর্তী সংস্করণগুলো।

এই ডিভাইসগুলো হালনাগাদ করতে ‘সেটিংস’ অ্যাপ চালু করে ‘জেনারেল’ এ যেতে হবে। এরপর ‘সফটওয়্যার আপডেট’ অংশে গিয়ে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।

সূত্র: ফক্স বিজনেস।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইফোন হ্যাক থেকে বাঁচতে যে পরামর্শ দিল অ্যাপল

আপডেট: ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১