০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

দেশের চলমান পরিস্থিতির মাঝেও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপা‌শি সারা দেশের ইউ‌নিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশনা দিয়েছে দলটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো প‌রি‌স্থি‌তিতে না জড়াতে বলা হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (৪ আগস্ট) সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করবে দলটি।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পালটাপালটি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে।

এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’

‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের।

তারপরও আমরা ইউনিসেফের কাছে বলব, ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট: ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪