০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আগস্টে আসছে ফাইজারের আরও ৬০ লাখ টিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / ১০৫১৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী আগস্ট মাসে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে টিকার সমস্যা আল্লাহর রহমতে কেটে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। আপনারা শুনে আনন্দিত হবেন, গতকাল (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। তারা আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৬০ লাখ টিকা দেবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘আমাদের কাছে চিঠি এসেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে’।

একইসঙ্গে চীন থেকেও আরও টিকা আসবে জানিয়ে তিনি বলেন, চীন থেকেও টিকার বড় চালান আসছে, তাদের থেকে আমরা আরও টিকা পাব। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

আগস্টে আসছে ফাইজারের আরও ৬০ লাখ টিকা

আপডেট: ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১