আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
- আপডেট: ০৮:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫৫১ বার দেখা হয়েছে
আগামীকাল সোমবার ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।
গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ২৫ কর্মকর্তার নামে লকার খুঁজে পায়নি দুদক
ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটর (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ঢাকা/এসএইচ





































