০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আজ থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের আইপিও আবেদন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৪৯৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আজ, ৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে আবেদন শুরু হবে। কোম্পানিটির আইপিওতে ৩ ফেব্রুয়ারি আবেদন শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

দীর্ঘ ১২ বছর পর ব্যাংকিং খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৮ নভেম্বর কমিশনের ৭৪৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক পুঁজিবাজার ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.৮৬ টাকা। এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

শেয়ার করুন

আজ থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের আইপিও আবেদন শুরু

আপডেট: ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১