০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আনলিমা ইয়ার্ন ডাইংয়ের লোকসান বেড়েছে ১৫৮ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১০২০১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১৫৭ দশমিক ৫৭ শতাংশ।

শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ৩৩ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৩পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৬৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪ টাকা ৬ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আনলিমা ইয়ার্ন ডাইংয়ের লোকসান বেড়েছে ১৫৮ শতাংশ

আপডেট: ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬