১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ১০৫০১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আফগানিস্তানসহ ভূমিকম্পে কাঁপলো ভারত ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৪ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও অনুভূত হয়েছে ভূমিকম্পের প্রভাব।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, এদিন দেশটির বিভিন্ন অংশে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ, লাহোর ও এর আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূস ইস্যুতে অবস্থান জানালো যুক্তরাষ্ট্র

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে রাজধানী দিল্লির কিছু অংশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তরপূর্বে।

এর আগে, নতুন বছরের প্রথম দিন, গত ১ জানুয়ারি জাপানের মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুতে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প । এতে ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।

সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

তার আগে, গত বছরের ৭ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট: ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪