০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১০৩০৬ বার দেখা হয়েছে

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিএনপি, জামায়াতকে আমার লোক, তোমার লোক–কালচার থেকে বের হয়ে আসতে হবে। এনসিপি এবং ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত না।

আজ শনিবার সকালে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন। যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

আইন উপদেষ্টা বলেন, গত ছয় মাসে দু’জন পুলিশ কর্মকর্তার বদলির জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রধান দু’টি বড় দলের অত্যন্ত শীর্ষ স্থানীয় নেতা আমার কাছে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছে। একদল বলেছ ওনাকে সরাতে। আরেক দল বলছে ওনাকে সরালেন কেন। আমার লোক, তোমার লোক কালচার থেকে বিএনপি–জামায়াতকে বের হয়ে আসতে হবে। ছোট দল ও উদীয়মান দলগুলো এই ব্যধি থেকে মুক্ত না। তারা বড় হলে এই ব্যধি তাদের গ্রাস করবে এই আশঙ্কা আমার মধ্যে আছে।

গোলটেবিলে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম এ বৈঠকে অংশ নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল

আপডেট: ০৪:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫