আরএসআরএমের কারখানা বন্ধ পেল ডিএসই
- আপডেট: ১০:২৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১০৩২৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি–রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (২০ জুলাই) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় রবিবার কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।
আরও পড়ুন: ১৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
প্রতিনিধি দল জানায়, রবিবার আরএসআরএমের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।
ঢাকা/এসএইচ


































