আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এমএল ডাইং
- আপডেট: ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১০৪৩৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ড. পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। গত বছরও একই সময়ে শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৫) মিলিয়ে কোম্পানিটির ১৬ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৭ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: সামিট পোর্টের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৬৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩১ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৪ পয়সা।
ঢাকা/এসএইচ


































