১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১০৩৯৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে  ৩৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ৬৭ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮৭ পয়সা।

ঢাকাা/এসএইচ

শেয়ার করুন

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

আপডেট: ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫