০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আলহাজ টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক

সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।

দ্বিতীয় প্রান্তিক

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান ছিল।

তৃতীয় প্রান্তিক

সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জানুয়ারি’২৪-মার্চ’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১০ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩ – মার্চ’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। এর আগের বছর ১৫ পয়সা লোকসান হয়েছিলো।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আলহাজ টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ১২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫