০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৭২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বাকী ৩৫ শতাংশ বোনাস।

রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৭ পয়সা আয় হয়েছে। আগের বছর ৭৮ পয়সা লোকসান হয়েছিল। বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর মাইনাস ৩ টাকা ২৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠেয় এই এজিএমে অনলাইনেও যোগ দেওয়ার সুযোগ থাকবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আলহাজ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫