১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আয় কমেছে ৮২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৮১ দশমিক ৮১ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (২৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ২২ পয়সা।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মুনাফার ৭৫% ডিভিডেন্ড দিতে চায় আইসিবি

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৮৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ২০ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আয় কমেছে ৮২ শতাংশ

আপডেট: ০২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫