০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৩১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি কুপণ বেয়ারিং বন্ডের ষষ্ঠ বছরের অর্ধবার্ষিকীর (৫ জুলাই, ২০২৫ থেকে ৪ জানুয়ারি, ২০২৬) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০.৫০ শতাংশ হারে কুপন রেট বা মুনাফা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এর আগে বুধবার (৩ ডিসেম্বর) আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৪ জানুয়ারি রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় তা ফ্লোর প্রাইসে থাকবে।

এর আগে বন্ডটির ট্রাস্টি কমিটি ষষ্ঠ বছরের প্রথমার্ধের (৫ জানুয়ারি ২০২৫ থেকে ৪ জুলাই ২০২৫) জন্য বার্ষিক ১০.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

আপডেট: ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫