০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আ.লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫০৩ বার দেখা হয়েছে

গত ১৬ বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন ডা. শফিকুর রহমান।

কারও প্রতি কোনো প্রতিশোধ নেয়া হবে না আশ্বস্ত করে জামায়াতের আমির বলেছেন, ‘যদি ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা। ’

তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ করুণা নয়, তাদের ন্যায্য অধিকার চায়। বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার।

আরও পড়ুন: জোরপূর্বক পদত্যাগ করানো-ঘেরাও-ভাঙচুর নিয়ে সতর্ক করল সরকার

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আ.লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

আপডেট: ০৬:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪