০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৩২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি ৫২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এসএইচ


































