১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের রেকর্ড ডেট ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১০২৭৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের বন্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অর্ধবার্ষিক কুপন প্রদানের জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে। ইউসিবি ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ আগস্ট, ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৬ সময়কালকে ভিত্তি ধরে এ কুপনের হিসাব করা হবে।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, চলতি বছরের ২৮ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে ব্যাংকের ডিপোজিটরি রেজিষ্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারাই কুপন পাওয়ার যোগ্য হবেন।

এর আগে ৭ আগস্ট, ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সময়ের জন্য ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের রেকর্ড ডেট ঘোষণা

আপডেট: ০৭:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬