ইতিহাসের পাতায় ১৯ ফেব্রুয়ারি
- আপডেট: ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার। ৭ ফাল্গুন ১৪২৪। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৫০তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঘটনাবলি:
১৩৮৯ – সুলতান গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লিতে নিহত হন।
১৬১৮ – ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন।
১৮০৩ – সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস (যে আইনের অধীনে ক্যান্টনস পুনরায় স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫ – লিভারপুলে খাদ্যা দাঙ্গা শুরু।
১৮৭৮ – টমাস আলভা অ্যাডিশন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
১৮৯১ – ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ হয়।
১৯০৪ – ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৯২৪ – জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষর হয়।
১৯৪১ – কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম বিমান হামলা। ২৪৩ কর্মকর্তা নিহত। ২৩টি বিমান বিধ্বস্ত, ৮টি জাহাজডুবি।
১৯৫১ – নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।
১৯৫১ – বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।
১৯৬৩ – সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৮০ – ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী ইরানের প্রথম অভিভাবক পরিষদের জন্য ইসলামবিষয়ক বিশেষজ্ঞ বা ফকিহদের মনোনয়ন দান করেন।
১৯৮৮ – ইরানের একটি যাত্রীবাহী বিমানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হোজ্জাতুল ইসলাম ফাজল্লাহ মাহলাদী নিহত হন।
১৯৯৩ – হাইতিতে এক হাজার ৫০০ যাত্রীবাহী ফেরিডুবি। জীবিত উদ্ধার মাত্র ২৮৫ জন।
জন্ম:
১৪৭৩ – বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস জন্মগ্রহণ করেন।
১৭৩২ – ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯১৫ – রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে পরলোকগমন করেন।
১৯৪৭ – সমাজসেবক স্যার আজিজুল হক ইন্তেকাল করেন।
১৯৭৮ – খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীতশিল্পী পঙ্কজ কুমার মল্লিক পরলোকগমন করেন।
১৯৯৭ – চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং মৃত্যুবরণ করেন।
ঢাকা/টিএ








































