০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লোকসান কমেছে ৮০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮০ শতাংশ।

রোববার (০২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ০৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লোকসান কমেছে ৮০ শতাংশ

আপডেট: ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫