০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের আয় কমেছে ১৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৯ শতাংশ।

রবিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ২১ পয়সা আয় করেছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২৬ পয়সা আয় করেছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ৩৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের আয় কমেছে ১৯ শতাংশ

আপডেট: ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫