০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুনে, নিহত ১৭

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ১০৫০১ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় বড় একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং অপর ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: জাকার্তা পোস্ট, এপি ও টাইমস অব ইন্ডিয়া’র।

আহতদের কয়েকজনের শরীর ব্যাপক মাত্রায় পুড়ে গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২৬০ জন এবং ৫০টি গাড়ি এতে কাজ করে।

অগ্নিকাণ্ডস্থলের আশপাশের বাড়িঘর থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: তুরস্কে তিন সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ইন্দোনেশিয়ার রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি পারতামিনা’র নিয়ন্ত্রণাধীন তেলের ডিপো প্লাম্পাং থেকে দেশটির ২৫ শতাংশ তেলের সরবরাহ নিশ্চিত করা হয়। তবে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, আগুনের পরও দেশে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুনে, নিহত ১৭

আপডেট: ০১:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩