ইবনে সিনার ইপিএস বেড়েছে ২৯ শতাংশ
- আপডেট: ০৫:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১০৪০২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৯ শতাংশ বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ২ পয়সা। গতবছর একই সময়ে সমন্বিতভাবে ১৬ টাকা ৩২ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: ফের সূচকে ব্যাপক পতন: লোকসান গুনছেন বিনিয়োগকারীরা
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৬ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৫ টাকা ১৫ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২০ টাকা ৫৫ পয়সা।
ঢাকা/এসএইচ


































